শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৩৩ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

বরিশালের আগৈলঝরায় স্বামীর হাতে স্ত্রী খুন,ঘাতক স্বামী আটক

logoনিজস্ব প্রতিনিধিবৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, রাত ১০:১৭ সময় 0560
বরিশালের আগৈলঝরায় স্বামীর হাতে স্ত্রী খুন,ঘাতক স্বামী আটক

বরিশালের আগৈলঝরায় স্বামীর হাতে স্ত্রী খুন,ঘাতক স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের আগৈলঝরায় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের জেরধরে বুধবার দিবাগত রাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে,ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংশভাবে স্ত্রী’কে হত্যার পর বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কের পাশে লাশ ফেলে পালিয়েছে পাষন্ড স্বামী। এ সময় নিহতের এক বছরের শিশু পুত্রকে অন্যত্র ফেলে রেখে যায় ঘাতক স্বামী।  
নিজস্ব প্রতিবেদক:
ঘটনার তিন ঘন্টার মধ্যে গোপালগঞ্জের বেদগ্রাম থেকে হত্যাকান্ডে জড়িত ঘাতক স্বামী তামিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তামিম ওই গ্রামের আনোয়ার শেখের ছেলে। প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত তামিম শেখ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নিহতের লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 
আগৈলঝাড়া থানা ওসি মোঃ গোলাম ছরোয়ার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার রাত সোয়া একটার দিকে উপজেলার বাইপাস মহাসড়কের পাশে একটি ঘেরের পাড় থেকে রাশিদা বেগম (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত রাশিদা আগৈলঝাড়ার নগড়বাড়ি গ্রামের মৃত করিম শাহ’র মেয়ে। একই সময়ে কান্নার আওয়াজ পেয়ে নিহত রাশিদার ১০ মাস বয়সী শিশুপুত্র তনিমকে মায়ের লাশের পাঁচশ’ গজ দূরে সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়। তিনি (ওসি) আরও জানান,লাশ উদ্ধারের পরপরই অভিযান চালিয়ে নিহত রাশিদার স্বামীর বাড়ি বেদগ্রামে অভিযান চালিয়ে রক্তমাখা জুতা, জামাপড়া অবস্থায় তামিমকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘাতক স্বামী তামিমকে নিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। 
ঘাতক স্বামীর বরাত দিয়ে ওসি গোলাম ছরোয়ার জানান,দাম্পত্য কলহের জেরধরে এই হত্যাকান্ড ঘটেছে। নিহত রাশিদার এটা দ্বিতীয় বিয়ে এবং ঘাতক স্বামী তামিমেরও দ্বিতীয় বিয়ে। দুই বছর পূর্বে তাদের বিয়ে হয়েছে। তামিমের প্রথম স্ত্রীর দুইটি ছেলে সন্তান রয়েছে এবং দ্বিতীয় স্ত্রী রাশিদার ঘরে ১০ মাস বয়সী তানিম নামের একটি পুত্র সন্তান রয়েছে। রাশিদা তার স্বামীর প্রথম স্ত্রীর কারণে আগৈলঝাড়া উপজেলার ১নং ব্রীজ সংলগ্ন এলকায় শিশু পুত্র নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন বুধবার নিহত রাশিদাকে নিয়ে গোপালগঞ্জের একটি হোটেলে অবস্থান করে ঘাতক স্বামী। রাত আটটার পরে সেখান থেকে বের হয়ে অপর লোকজনের সহায়তায় রাশিদাকে হত্যা করে ওই রাতে একটি মাহেন্দ্র ভাড়া করে আগৈলঝাড়া উপজেলার বাইপাস মহাসড়কের পাশে একটি ঘেরের পাড়ে রাশিদার লাশ ও তার শিশু সন্তানকে ফেলে রেখে পালিয়ে যায় ঘাতকেরা। তিনি আরও জানান, হত্যার আলামত উদ্ধার ও অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, খুন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর